শ্রেষ্ঠত্ব মানুষের
মো: আল আমিন
যে বাসিছে ভালো সমগ্র সৃষ্টির সমাহার
সে হয়েছে পুণ্যবান,পূতপবিত্র,পরিষ্কার।
প্রাণী ও জগতের প্রতি যার হৃদয় কোমল
মনুষ্যত্ববোধ তাঁরে, সর্বদা করিছে সফল।
ধনী-গরীব, সাদা-কালো যে ভাবিছে এক
সৃষ্টির শ্রেষ্ট মানব!সে রাখে প্রমান আরেক।
শ্রদ্ধা,ভক্তি,বিনয়, মানব প্রেমের আধার
সমস্ত সৃষ্টির শ্রেষ্টত্বের যে মালিকানা তার।
মানুষেরে মাঝে আছে জ্ঞান,বুদ্ধি,বিবেক
সাম্য,শৃঙ্খলা,শিষ্টাচার গুণাবলী হরেক ।
যে অনুকরণীয় দৃষ্টান্ত মানুষ বারবার রাখে
সৃষ্টিকর্তা এই গুণাগুণ দিয়েছেন যে তাকে।
যে মানব করিবেনা,ভেদাভেদ উঁচু নিচু ভবে
সৃষ্টির শ্রেষ্টত্বের মালিকানা তার অক্ষুণ্ণ রবে।
ক্ষমতার দাপটে অস্থির যে করলো ভবপার
হে মানুষ! মানুষ হতে আরও বাকি তোমার।
ভালোবাসো স্রষ্টার সৃষ্টি,করি মনপ্রাণ উজাড়
ভালো রাখার দায়িত্ব যে স্বয়ং সৃষ্টি কর্তার।
আরও পড়ুন





0 Comments