সাতই মার্চ 

সোহেল আহমেদ ফরিদ 


সাতই মার্চ উত্তাল জনসমুদ্রে

পরিনত সোহরাওয়ার্দী উদ্যানে, 

মহান নেতা দিলো স্বাধীনতা 

ঘোষণা জনতার সামনে। 


সমুদ্রের ঢেউয়ের মতো কেঁপে 

উঠে জনসভা ভাই, 

জাতির জনকের স্বাধীনতা শুনে 

ঝাঁপিয়ে পড়লো সবাই। 


সাতই মার্চ উত্তাল জনসমুদ্রে

স্বাধীনতার ঘোষণা শুনে, 

মহান নেতা দিলেন ঘোষণা 

লাখ জনতার সামনে। 


এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম 

বলে দিলেন ডাক, 

লাখ জনতার মুখে আসলো 

মহান স্বাধীনতার বাগ


নেতা বললেন এবারের সংগ্রাম মুক্তি 

সংগ্রাম   এবারের  সংগ্রাম, 

আমাদের স্বাধীনতার সংগ্রাম 

জয় বাংলা।।