নারী_ও_মানুষ

রেহানা আক্তার 

নারী মোরা সদাই বাঁচি নিয়ে অন্যের  পরিচয়। 

কখনো  কারো মাতা কারো ভগিনী কারো জীবন সাথী।

কেউ বুঝেনা মূল্য তারি

 নইতো সমাজপতি।


যদি আমি পুরুষ হতাম, কথায় কথায় হুকুম দিতাম।

চা নাস্তা রেডি থাকতো খাবার টেবিলে  ।

মনের সুখে  গুনগুনিয়ে অফিস যাওয়ার মুডে।


সার্টটি কোথায়? পেন্টটি কোথায়? হাজার কাজের বায়না দিতাম ধমকের সুরে।


আজকে আমি নারী বলে সকাল দুপুর সন্ধা হলে, 

সময় মতো খাবার দাবার তৈরী করে যাই।

তোমরা পুরুষ সময় মতো খাবার গুলি খেলেই মোরা ধন্য হয়ে যাই।


খাবার তৈরী সঠিক হলে সুস্বাদু আর টাটকা হলে তবেই রেহাই পাই।

একটু খানি ভুলচুক হলে কিংবা স্বাদের হের ফের হলে কোন ক্ষমা নাই।


কি শিখেছো, কি রেধেছো, মনটি কোথায় যায়?

আজকে মোরা নারী বলে এই সমাজের যাতা কলে পিষ্ঠ হয়ে যাই।


সংসার বলো সমাজ বলো কোথাও কোন স্বাধীনতা নাই।

যত বড় সুশিক্ষিত  জ্ঞানী গুণী হওনা কেনো। 

নারী জাতির স্বাধীনতা কারো কাম্য নয়।


তারা কেবল গৃহ কোণে জড়োসরো আসবাব  হয়ে সাজাবে সংসার। 

লক্ষী মেয়ের, লক্ষী বধুর, তকমা নিয়ে সারা জীবন  কাটিয়ে দিবে এইতো অধিকার। 


ছেলে মেয়ে লালন পালন অবিরত আদর শাসন, সবই নারীর চাপ।

 পুরুষ শুধু  বাবা হবে সত্যি চমৎকার। 


ছেলে মেয়ে খারাপ হলে মায়ের কাছে জবাব চাইবে।

ভালো হওয়ার কৃতিত্ব টা বাবার একেলাই।


সৃষ্টি কর্তা একজন যদি, 

নারীর কেন এই দুর্গতি।

সমান কেন হয়না ভবে মোদের অধিকার? 


নারী ওতো মেধাবী হয়।

সমাজের উন্নয়নে তাদেরও অবদান রয়।

তবে কেন নারীরা  আজও মানুষ নয়।


নারী কভু চিরকালই নারী হয়ে রবে?

মানুষ তারা কখনো কি  হবেনা  এই ভবে?  

🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺